News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জেলা ভোক্তা আদালতের সভাপতির বিষয়ে আইন জটিলতা কাটিয়ে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী
Image

জেলা ভোক্তা আদালতের সভাপতির বিষয়ে আইন জটিলতা কাটিয়ে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

আগরতলা, ২২ জানুয়ারি: জেলা ভোক্তা আদালতের সভাপতির বিষয়ে আইনগত জটিলতা কাটিয়ে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, বিচারকের এমনধরণের স্বভাব কোনোভাবে কাম্য নয়। আইনগত কিছু জটিলতা রয়েছে, কিন্তু তা দ্রুত সমাধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তর বা সরকার বিচারকের আচরণকে সহ্য করবে না এবং শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বিচারক গৌতম সরকার নিয়মিতভাবে নেশাগ্রস্ত অবস্থায় আদালতে হাজির হতেন এবং এমনকি চেম্বারে বসেই মদ্যপান করতেন। কর্মচারীদের অভিযোগ, নেশার প্রভাবে তিনি অফিস স্টাফদের সঙ্গে অনুচিত আচরণও করতেন। এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছিল এবং অবশেষে প্রকাশ্যে আসায় আদালতের কর্মী ও আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top