News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট মিটার বসানোর পর থেকে বিদ্যুতের সমস্যার অভিযোগ, বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা
Image

স্মার্ট মিটার বসানোর পর থেকে বিদ্যুতের সমস্যার অভিযোগ, বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা

বিলোনিয়া, ২০ জানুয়ারি: বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের এক পরিবার। ক্ষতিগ্রস্ত হয় ফ্রিজ সহ বাড়ির বিভিন্ন বিদ্যুৎ এর লাইন। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নতুন স্মার্ট মিটার বসানোর পর থেকে বিপত্তি বাঁধে বলে অভিযোগ তুলে বাড়ি মালিক কৃষ্ণপদ দাসের ছেলে কান্তি দাস।অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে স্মার্ট মিটার বসানোর ফলে এই  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে আজ পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায়।

জানা যায়, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে গত কিছুদিন পূর্বে কৃষ্ণপদ দাসের বাড়িতে স্মাট মিটার বসিয়ে যায়। এই মিটার বসানোর পর থেকে বাড়িতে বিদ্যুৎ এর সমস্যা সৃষ্টি হয়। ঠিক হয়ে যাবে এই ভেবে বাড়ির মালিক খবর দেয় নি বিদ্যুৎ দপ্তরকে। এরই মধ্যে আজ হঠাৎ ফ্রিজ থেকে ধোঁয়া বের হতে শুরু করে,  টের পেয়ে বাড়ির মালিক কৃষ্ণপদ দাসের ছেলে তৎক্ষণাৎ এনসিপি সুইচ অফ করে দেয়। প্রধানের সাথে কথা বলার পর খবর দেয় বিদ্যুৎ দপ্তরকে। এরপর স্মার্ট মিটার খুলে সারাই করে দেয়। বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটার লাগানো বরাত প্রাপ্ত কোম্পানির দায়িত্বজ্ঞানহীনতার কারণে এই ঘটনা বলেও অভিযোগ উঠেছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top