News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিলচর-আগরতলাগামী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
Image

শিলচর-আগরতলাগামী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আগরতলা, ২০ জানুয়ারি: শিলচর-আগরতলাগামী রেলে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির। ঘটনাটি চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটার দূরত্বের বুদ্ধ পাড়া সংলগ্ন এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ শিলচর-আগরতলা গামী স্পেশাল ট্রেনটি চুরাইবাড়ি স্টেশন থেকে ছাড়ে। পরে আউট সিগন্যাল সংলগ্ন বুদ্ধ পাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় উক্ত স্থানে রেলের ট্রেকের উপর দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। কিন্তু ট্রেনটি লম্বা হর্ন বাজাতে থাকলেও এই লোকটি কিছুতেই ট্র্যাক থেকে সরেনি। ফলে দ্রুত গতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই প্রাণ হারায় ঐ ব্যক্তি।

তার পা দু-টুকরো হয়ে যায় এবং মাথা ফেটে যায়। তাছাড়া দেহের বিভিন্ন অংশ থেতলে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীরা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় চুরাইবাড়ি রেল স্টেশনে। পরে আরপিএফ সেখানে গিয়ে ধর্মনগর রেল পুলিশকে খবর দেয় এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় রেল পুলিশ মৃতদেহটি ধর্মনগর নিয়ে যায়। তবে খবর পরিবেশন পর্যন্ত মৃত ব্যক্তিকে কেউ সনাক্ত করতে পারেনি। তাছাড়া স্থানীয়দের ধারণা লোকটি কোন মানসিক ভারসাম্যহীন ও হতে পারে বলে।

Releated Posts

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top