News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন মিটার বসানোর নামে প্রতারণার অভিযোগ, সিমনার কাতলামারা এলাকায় চাঞ্চল্য
Image

নতুন মিটার বসানোর নামে প্রতারণার অভিযোগ, সিমনার কাতলামারা এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২০ জানুয়ারি: নতুনভাবে বিদ্যুৎ মিটার লাগিয়ে দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে হেজামারা বৈদ্যুতিক উপ-বিভাগের অধীন সিমনার কাতলামারা এলাকায়। অভিযোগ, গ্রাহকদের বাড়ি ও বিভিন্ন দোকানপাটে পুরাতন বিদ্যুৎ মিটার খুলে নিয়ে নতুন মিটার বসিয়ে দেওয়ার অজুহাতে অর্থ আদায় করে চলছেন এক স্থানীয় যুবক।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবকের নাম কমল দেব। তিনি নিজেকে বিদ্যুৎ গ্রাহকদের মিটার রিডিং সংগ্রহের কাজে যুক্ত বলে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালাচ্ছেন। অভিযোগ অনুযায়ী, কাতলামারা বাজারের ব্যবসায়ী দীপঙ্কর সাহার কাছ থেকে নতুন মিটার বসানোর নামে পাঁচ হাজার টাকা আদায় করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু একজন নন—কাতলামারা এলাকায় একাধিক বিদ্যুৎ গ্রাহক এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রাহকদের একাংশ দ্রুত বিদ্যুৎ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশাসনের হস্তক্ষেপে ঘটনার সত্যতা যাচাই ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top