News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরিব পরিবার, রান্নাঘর ভস্মীভূত
Image

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরিব পরিবার, রান্নাঘর ভস্মীভূত

আগরতলা, ১৯ জানুয়ারি: বিলোনিয়া থানাধীন জিরতলি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হল একটি গরিব পরিবার। জানা গেছে, এদিন দুপুর নাগাদ জিরতলির বাসিন্দা শিবু দাসের বাড়ির রান্নাঘর থেকে হঠাৎই ঘন ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

এলাকাবাসীরা ধোঁয়া লক্ষ্য করে চিৎকার শুরু করলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান প্রতিবেশীরা। গিয়ে দেখা যায়, শিবু দাসের রান্নাঘরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান এবং পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেওয়া হয়।
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে রান্নাঘরটি সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় মূল বসতঘরটি রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের মাটির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে শিবু দাসের পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top