আগরতলা, ১৬ জানুয়ারি : ভি বি জি রাম জি আইন বাতিল সহ শ্রম কোড ও বীজ বিলের মতো কৃষক ও শ্রমিক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদে আজ শহরে সংযুক্ত কিষান মোর্চা, ত্রিপুরার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
এদিন সংযুক্ত কিষান মোর্চার আহ্বায়ক পবিত্র কর বলেন, এমজিএনরেগা প্রকল্প বাতিল করে ভি বি জি রাম জি আইন চালু করেছে বিজেপি সরকার। বিজেপি সরকারের একটাই লক্ষ্য গ্রামীণ মানুষের জীবিকা কেড়ে নেওয়া। এই প্রকল্পের মধ্য দিয়ে শ্রমিকদের নায্য মজুরি না দিয় শ্রমজীবী মানুষের উপর চরম আঘাত আনা।
তিনি আরও বলেন, নতুন শ্রম কোডের মাধ্যমে শ্রমিকদের অধিকার খর্ব করা হচ্ছে এবং বীজ বিলের মাধ্যমে কর্পোরেট সংস্থার হাতে কৃষিকে তুলে দেওয়ার চেষ্টা চলছে। বিদ্যুৎ বিল বৃদ্ধি সাধারণ মানুষের পক্ষে বহন করা অসম্ভব হয়ে উঠেছে। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

