News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভূপেশ বাঘেল সরকারের আমলে শুধুমাত্র গান্ধী পরিবারই খুশি : অমিত শাহ
Image

ভূপেশ বাঘেল সরকারের আমলে শুধুমাত্র গান্ধী পরিবারই খুশি : অমিত শাহ

রাজনন্দগাঁও, ১৬ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁও-এ একটি নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেছেন, “ভূপেশ বাঘেল সরকার অনেক কিছুর প্রতিশ্রুতি দিয়েছিল, তাঁরা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, গোটা রাজ্যে মদ নিষিদ্ধ করার কথা বলেছিল, সে সব কী হল? তাঁরা বিদ্যুৎ বিল অর্ধেক কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল, সেটার কী হল? ভূপেশ বাঘেলের সরকারের অধীনে ওবিসি, আদিবাসী, মহিলা, কৃষক কেউই সুখী নয়…শুধুমাত্র গান্ধী পরিবারই খুশি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, রমন সিংয়ের অধীনে ছত্তিশগড় উন্নত রাজ্যে পরিণত হয়েছিল; পূর্ববর্তী কংগ্রেস শাসনের অধীনে হয়ে উঠেছে বিমারু। অমিত শাহ আরও বলেছেন, আমি ভূপেশ বাঘেলকে প্রশ্ন করতে চাই, এই পাঁচ বছরে তিনি কী কী করেছেন? এই আসন্ন বিধানসভা নির্বাচন সরকার অথবা নেতা নির্বাচনের নয়, এটি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সোনার ছত্তিশগড় গড়ার নির্বাচন।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top