News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিতর্ক সভার বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক : মুখ্যমন্ত্রী
Image

বিতর্ক সভার বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক : মুখ্যমন্ত্রী

 আগরতলা, ১৪ অক্টোবর: দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আজ সন্ধ্যায় এক বিতর্ক সভার আয়োজন করা হয়। বিতর্ক সভার বিষয় ছিল ‘নিষ্কৃতি মৃত্যু আইন সম্মত হওয়া উচিৎ। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই বিতর্ক সভার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা। বিতর্ক সভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিতর্ক সভার বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক ও সময় উপযোগী। এই ধরণের বিতর্ক সভার আয়োজন অবশ্যই প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত এডভোকেট দিলীপ সরকার ছিলেন রাজ্যের একজন স্বনামধন্য আইনজীবী। দীর্ঘ ৪৯ বছর ধরে তিনি আইন পেশার সাথে যুক্ত ছিলেন। বিশেষ করে তিনি ক্রিমিনাল মামলার আইনজীবী হিসেবে সুপরিচিতি ছিলেন। তিনি পারদর্শিতার সাথে মামলা পরিচালনা করতেন। প্রয়াত আইনজীবী দিলীপ সরকার ছিলেন গৌহাটি উচ্চ আদালতের আগরতলা ব্রাঞ্চের প্রথম মনোনীত পাবলিক প্রসিউকিউটর। রাজ্য সরকার মনোনীত ত্রিপুরা হাইকোর্টের প্রথন বিশেষ পাবলিক প্রসিউকিউটার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

বিতর্ক সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কুনাল সরকার, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এস সি দাস।

বিতর্ক সভায় বিভিন্ন পেশার ৮ জন বক্তা বিষয়ের পক্ষে ও বিপক্ষে মতামত ব্যক্ত করেন। বিতর্ক সভাটি পরিচালনা করেন ডা. কুনাল সরকার।

Releated Posts

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top