ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা রবিবারে অনুষ্ঠিত হয়েছে। এনএসআরসিসি-র ওয়েট লিফটিং হলে ওইদিন সকাল আটটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের নবনিযুক্ত সচিব সুকান্ত ঘোষ। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি পিনাকী দাস চৌধুরী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, উপ-অধিকতা তথা অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার, সম্মানিত অতিথি হিসেবে ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দেবনাথ এবং ত্রিপুরা ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন । টুর্নামেন্টে সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়র বালক-বালিকা উভয় বিভাগে প্রতিযোগিতা হয়েছে। পশ্চিম জেলার সব কটি মহকুমা ও ব্লক থেকে ২৩৬ জন লিফটার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকজয়ী ৭ জন লিফটার কে সংবর্ধনা জানানো হয়েছে। প্রতিযোগিতা সাফল্যমন্ডিতভাবে শেষ হওয়ায় পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক বলরাম দাস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পশ্চিমজেলা পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















