News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীতের পরশ গ্রাম বাংলা; কলকাতায় পারদ নামল ১৬.১ ডিগ্রিতে, তাপমাত্রা নামার পূর্বাভাস
Image

শীতের পরশ গ্রাম বাংলা; কলকাতায় পারদ নামল ১৬.১ ডিগ্রিতে, তাপমাত্রা নামার পূর্বাভাস

কলকাতা, ১০ জানুয়ারি (হি.স.): আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই, শীত সম্ভবত আবারও আরও একদফায় শুরু হয়ে গেল। বুধবারই কলকাতায় আগের দিনের তুলনায় এক ডিগ্রি মতো কমল তাপমাত্রার পারদ, যদিও তা এখনও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি ওপরেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় তুলনামূলকভাবে কম ঠান্ডা রয়েছে এখন, তবে গ্রাম বাংলার বিভিন্ন জেলা ঠান্ডায় কাঁপছে।

এদিকে, উত্তরবঙ্গে এখন রয়েছে ঘন কুয়াশার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা। বুধবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা। কুয়াশায় ভিজেছে রাস্তা। অনেকটাই নেমেছে তাপমাত্রা। আগামী কিছু দিনে তাপমাত্রা নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top