News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘ বছর পর গণধর্ষনের ঘটনায় গ্রেপ্তার এক পলাতক আসামী
Image

দীর্ঘ বছর পর গণধর্ষনের ঘটনায় গ্রেপ্তার এক পলাতক আসামী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ জানুয়ারি : গণধর্ষণের ঘটনায় জড়িত এক পলাতক  আসামিকে  আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ২০০৫ সালে ঊনকোটি জেলা সদর কৈলাসহরের একটি গণধর্ষনের ঘটনার আসামি বিট্টু দাস এতদিন পর্যন্ত পলাতক ছিল। বিভিন্ন সময় তাকে আটক করার জন্য পুলিশ নানাভাবে জাল বিছানোর পরও সে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা প্রয়োগ করে পালিয়ে যেতে সমর্থ হয়েছিল। বিট্টু দাসের বাবার নাম বিপুল দাস,তার বাড়ি ধর্মনগরের আলগাপুরে।

সোমবার গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ বিট্টু দাস বাড়িতে এসেছে জেনে তার বাড়িতে হানা দেয়। ইদানিং বিট্টু দাসের পায়ে কিছুটা অসুবিধা থাকায় সে ঠিক করে হাঁটতে পারে না। সেই সুযোগকে কাজে লাগিয়ে ধর্মনগর থানার পুলিশ বিট্টু দাস (৩৪) কে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। আজ তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

উল্লেখ্য ঘটনাটি কৈলাসহরের জগন্নাথপুর এলাকায় ঘটেছিল। এই গণধর্ষনের ঘটনায় তিনজন অভিযুক্ত ছিল। তার মধ্যে একজন কারাবাস করে সাজা কেটে মুক্তি পেয়েছে। এই মামলার আরো এক আসামী এখনো পলাতক রয়েছে। পলাতক অপর আসামিকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top