News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেরাদুনে ত্রিপুরা ছাত্রের মৃত্যু, স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপের দাবি ওয়াইটিএফ-এর
Image

দেরাদুনে ত্রিপুরা ছাত্রের মৃত্যু, স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপের দাবি ওয়াইটিএফ-এর

আগরতলা, ২৭ ডিসেম্বর: দেহরাদূনে ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমা খুন করা হয়েছে। এ ঘটনার সময় তার ভাই গুরুতর আহত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে ওই হত্যাকান্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে জানিয়েছেন তিপরা মথা ছাত্র যুব সংগঠন।

আজ সকাল সাড়ে এগারোটায় তাঁর মৃতদেহ নন্দনগর দেব্রাম ঠাকুর পাড়ার বাসভবনে নিয়ে আসা হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপরা মথার যুব সংগঠনের নেতৃত্বরা অভিযোগ করেন, এঞ্জেল ও তাঁর ভাই মাইকেলকে মদের নেশায় থাকা কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ভাইদের ওপর জাতিগত গালিগালাজ চালায় এবং তাঁদের চেহারা ও নৃগোষ্ঠীর ভিত্তিতে লক্ষ্যবস্তু করে। জাত তুলে গালাগালির প্রতিবাদ করায় ত্রিপুরার পড়ুয়া অ্যাঞ্জেল চাকমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। হামলাকারীরা আরও হিংস্র হয়ে ওঠে। তাতে গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই মাইকেলও। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় এঞ্জেল মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা

Releated Posts

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026

ত্রিপুরায় আদিবাসী উৎপাদকদের বাজার সম্প্রসারণে জোর; ৮৭টি বনজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ কেন্দ্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট: ত্রিপুরার আদিবাসী উৎপাদকদের আয় বৃদ্ধি, বনজ সম্পদের মূল্য সংযোজন এবং জাতীয় বাজারের সঙ্গে সংযুক্তিকরণের লক্ষ্যে…

ByBySandeep Biswas Aug 5, 2026

নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসনের সব স্তরকে আরও সমন্বিত, কঠোর ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট: নেশা ও অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে…

ByByReshmi Debnath Aug 5, 2026

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও রেডিওলজিস্ট সংকটে চাপে জিবি হাসপাতাল

আগরতলা, ৫ আগস্ট: গত ৩০ জুলাই এজিএমসি ও জিবিপি হাসপাতালের মহিলা রেসিডেন্ট চিকিৎসকদের হোস্টেলে এক চিকিৎসকের কক্ষে অনুপ্রবেশের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026
Scroll to Top