News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডিগোর বিমান বাতিল: দেশজুড়ে চরম ভোগান্তিতে যাত্রীরা, আগরতলায়ও একই ছবি
Image

ইন্ডিগোর বিমান বাতিল: দেশজুড়ে চরম ভোগান্তিতে যাত্রীরা, আগরতলায়ও একই ছবি

আগরতলা, ৫ ডিসেম্বর:দেশজুড়ে ইন্ডিগোর ৫০০-রও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় বিভিন্ন বিমানবন্দরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। হঠাৎ একের পর এক বিমান বাতিল হওয়ায় অসংখ্য যাত্রী আটকে পড়েছেন বিমানবন্দরেই। নিজেদের গন্তব্যে পৌঁছতে না পেরে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন তারা। এর ব্যতিক্রম নয় ত্রিপুরাও। রাজধানীর এমবিবি বিমানবন্দরে একই পরিস্থিতি লক্ষ করা যায় এদিন।

আগরতলা–কলকাতা রুটের বেশ কয়েকটি ফ্লাইট শুক্রবার বাতিল হয়ে যায়। ফলে নাজেহাল অবস্থার মুখে পড়েন যাত্রীরা। জনৈক এক যাত্রী জানান, তাঁর মেয়ের বিয়ে দিয়েছেন কলকাতায়। বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে দুপুরের বিমানে ওঠার কথা ছিল তাঁদের। অনলাইনে ফ্লাইট ‘অন টাইম’ দেখালেও বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন, বিমানটি বাতিল করা হয়েছে। পরবর্তী কোনও ফ্লাইটে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে কিনা, সেবিষয়ে এয়ারলাইন্সের পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ যাত্রীদের। এতে তীব্র হয়রানির শিকার হতে হচ্ছে বহু মানুষকে।

শুধু রাজ্য নয়, বহি:রাজ্যের বিভিন্ন বিমানবন্দরের চিত্রও একই। পরপর দু’দিন ধরে ইন্ডিগোর প্রচুর ফ্লাইট বাতিলের ঘটনায় দেশের বহু বিমানবন্দর অচলাবস্থার মুখে পড়েছে।
এদিকে বিষয়টি আজ সংসদেও আলোড়ন সৃষ্টি করেছে। বিরোধী দলগুলির অভিযোগ, এই সংকটের জন্য সরাসরি দায়ী কেন্দ্রীয় সরকারই। বিমান চলাচল ব্যবস্থাপনায় ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগও তুলেছেন তারা।

Releated Posts

খার্চি পূজা উপলক্ষে ২৯ বছর ধরে কুমার পূজার আয়োজন শান্তি কালী সেবাশ্রমের

আগরতলা, ২৫ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী সাত দিনব্যাপী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কুমার পূজার আয়োজন করল…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নোটিশ দিয়ে ডেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিডিওর বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

কৈলাসহর, ২৫ জুলাই : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দকে কেন্দ্র করে কৈলাসহরের গৌরনগর ব্লকে নতুন করে বিতর্কের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top