News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপ্রামথার দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের অভিযোগ
Image

তিপ্রামথার দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের অভিযোগ

আগরতলা, ২০ নভেম্বর: বুধবার গভীর রাতে আগুনে ভস্মীভূত হয়ে যায় জিরানীয়াখলা এলাকার তিপ্রা মথার পার্টি অফিস। স্থানীয় নেতৃত্বদের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে। রাতের অন্ধকারে আচমকা দাউদাউ করে জ্বলে ওঠে পার্টি অফিসটি। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যেই সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় দলীয় কার্যালয়।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছান এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা। তাঁর সঙ্গে ছিলেন তিপ্রা মথার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। বিধায়িকা ঘটনাস্থলে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, সাম্প্রতিককালে শাসক দল এবং শরিক তিপ্রা মথার মধ্যে কোন্দল প্রকাশ্যে এসেছে। বিভিন্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা, হামলা-প্রতিহামলার অভিযোগ উঠে এসেছে। এই ঘটনার পিছনেও সেই রাজনৈতিক সংঘাতের ছায়া রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top