News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোদী–শাহের নেতৃত্বে বিজেপিকে হারানো অসম্ভব: মন্ত্রী রতন লাল নাথ
Image

মোদী–শাহের নেতৃত্বে বিজেপিকে হারানো অসম্ভব: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১৪ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতদিন নেতৃত্বে আছেন, ততদিন বিজেপিকে পরাজিত করা অসম্ভব। বিহারে জয় প্রসঙ্গে বলতে গিয়ে একথা বলেন, বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের আনন্দে মোহনপুরে এক বিশাল বাইক র‍্যালির নেতৃত্ব দেওয়ার পর তিনি একথা বলেন। আজকের এই জয়োৎসব র‍্যালিতে ১০০০–এরও বেশি মোটরবাইক অংশ নেয়।

বিদ্যুৎমন্ত্রী বলেন, সাধারণ মানুষ, নারী ও যুবসমাজ, উন্নয়ন, সুশাসন ও স্বদেশি ভাবনার পক্ষে ভোট দিয়েছে। মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া কিছুই সম্ভব নয়। আজ প্রতিটি ঘরে বিনামূল্যে রেশন, রাস্তা, জাতীয় সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও বিদ্যুৎ পৌঁছে গেছে। লালু প্রসাদ যাদবের সময় মানুষ ‘জঙ্গলরাজ’ দেখেছিল, যা ত্রিপুরাতেও বাম আমলে প্রত্যক্ষ করেছে। তাই ত্রিপুরায় মানুষ ২০১৮ সালে দুর্নীতি ও কুশাসনের বিরুদ্ধে ভোট দিয়ে পরিবর্তন এনেছে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপিকে হারানো সম্ভব নয়। মানুষ দেখেছে মোদীজির নেতৃত্বে ভারত কীভাবে শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠেছে, অর্থনীতিতে কীভাবে বড় অগ্রগতি হয়েছে, যার প্রমাণই হল বিহারের নির্বাচন ফল।

তিনি আরো বলেন, সিপিএম ডাবল জিরো, কংগ্রেস বিলুপ্তপ্রায় হওয়ার পথে। আঞ্চলিক দলগুলো যদি মোদীজির পাশে থাকে, তারাও উন্নয়নের সুফল পাবে। ত্রিপুরায়ও সিপিএম আর ফিরে আসতে পারবেনা মানুষ তাদের গ্রহণ করবে না। বিজেপি ও মোদীজিকে হারানো অসম্ভব। পশ্চিমবঙ্গেও বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top