News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহার নির্বাচন ২০২৫ : আগে মতদান, পরে জলপান, ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা
Image

বিহার নির্বাচন ২০২৫ : আগে মতদান, পরে জলপান, ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

পাটনা, ৬ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার বিহারবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই দিনটিকে “গণতন্ত্রের উৎসব” বলে উল্লেখ করে সমস্ত ভোটারদের উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভোট দিতে আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন, বিহারে আজ গণতন্ত্রের উৎসবের প্রথম পর্ব চলছে। এই দফার সকল ভোটারকে আমি আহ্বান জানাচ্ছি, তাঁরা যেন উৎসাহের সঙ্গে ভোট দেন। যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, সেই সকল তরুণ ভোটারদের জানাই আন্তরিক অভিনন্দন। মনে রাখবেন, আগে মতদান, পরে জলপান!

মোদী আরও বলেন, বিহারের জনগণের এই অভূতপূর্ব উদ্দীপনা প্রমাণ করছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। তিনি জানান, এই উদ্দীপ্ত পরিবেশের মধ্যেই সকাল সাড়ে ১১টার দিকে আমি আরারিয়ার ফরবিসগঞ্জে এবং দুপুর দেড়টার সময় ভাগলপুরে জনসভায় যোগ দেব। বিহারের মানুষদের আশীর্বাদ পেতে আমি উদগ্রীব।

আজ বিহারে চলছে প্রথম দফার ভোটগ্রহণ, যেখানে ১২১টি আসনে ৩.৭৫ কোটিরও বেশি ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। রাজ্যজুড়ে ভোটের উৎসবে উৎসাহে ভরপুর সাধারণ মানুষ।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top