News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এনসিসি-র উদ্যোগে যুব আপদা মিত্র প্রশিক্ষণ শিবিরের সূচনা
Image

এনসিসি-র উদ্যোগে যুব আপদা মিত্র প্রশিক্ষণ শিবিরের সূচনা

আগরতলা, ৫ নভেম্বর : ১৫ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি আগরতলার উদ্যোগে শহীদ ভগৎ সিং যুব আবাসে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘যুব আপদা মিত্র প্রশিক্ষণ শিবির’। দুর্যোগ সহনশীলতার জন্য যুবসমাজের ক্ষমতায়ন এই শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে সারা রাজ্য থেকে প্রায় সাড়ে ৪০০ জন এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেছেন।

এটি মূলত দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শিবির, যেখানে অংশগ্রহণকারীদের প্রাকৃতিক বিপর্যয় ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও অনুশীলন প্রদান করা হবে। শিবিরে প্রশিক্ষকরা দুর্যোগকালীন প্রাথমিক চিকিৎসা, উদ্ধার অভিযান, ও জরুরি পরিস্থিতিতে নেতৃত্ব প্রদানের কৌশল সম্পর্কে ক্যাডেটদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি-র সিনিয়র অফিসার ও প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের মতে, এই ধরনের প্রশিক্ষণ যুবসমাজকে শুধু আত্মনির্ভরই নয়, সমাজকল্যাণে অগ্রণী ভূমিকা নিতে উৎসাহিত করবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top