News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছুরি হাতে জিবি হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে তান্ডব মদমত্ত ব্যক্তির
Image

ছুরি হাতে জিবি হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে তান্ডব মদমত্ত ব্যক্তির

আগরতলা, ৩ নভেম্বর : রাজ্যের সর্ববৃহৎ সরকারি হাসপাতাল জিবি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের উঠলো প্রশ্ন। সোমবার দুপুরে ছুরি হাতে এক ব্যক্তি হাসপাতালের প্রসূতি বিভাগের ডেলিভারি রুমের সামনে এসে উপস্থিত হন। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় গোটা হাসপাতালে।

চাক্ষুষ সাক্ষীদের মতে, ওই ব্যক্তি আচমকাই প্রসূতি বিভাগের দিকে এগিয়ে যান এবং এক মহিলা বেসরকারি নিরাপত্তাকর্মীকে আক্রমণের চেষ্টা করেন। এরপর তিনি ভিতরে প্রবেশের চেষ্টা করলে অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে আটকাতে সক্ষম হন। তার কাছ থেকে উদ্ধার হয় একটি ধারালো ছুরি।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। রোগী, আত্মীয়-পরিজন থেকে শুরু করে কর্মীদের মধ্যেও দেখা যায় উদ্বেগ।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top