News Flash

Image

গোপন অভিযানে হেরোইনসহ চারজন গ্রেফতার

আগরতলা, ২ নভেম্বর: গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে শনিবার রাতে কলেজটিলা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ।

তিনি জানিয়েছেন, পুলিশের কাজে গোপন খবর ছিল কলেজটিলা এলাকায় নেশার রমরমা বাণিজ্য চলছে। এরই পরিপ্রেক্ষিতে কলেজটিলা এলাকার দীপতনু সাহার দোকান থেকে হেরোইন ও কফ সিরাপসহ তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।

রবিবার আগরতলার পূর্ব থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওসি সুব্রত দেবনাথ জানান, নেশা বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে পূর্ব থানার পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাবে বলেও তিনি জানান।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top