News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাঁদা নিয়ে বচসা, মহিলাকে মারধরের অভিযোগ ৫ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির বিরুদ্ধে!
Image

চাঁদা নিয়ে বচসা, মহিলাকে মারধরের অভিযোগ ৫ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির বিরুদ্ধে!

আগরতলা, ১২ অক্টোবর : রাজধানী আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বুথ সভাপতি শিবু সাহা-র বিরুদ্ধে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে দুর্গাপূজা উপলক্ষে বিবেকানন্দ আবাসনে। স্থানীয়দের অভিযোগ, পুজোর চাঁদা সংগ্রহের সময় শিবু সাহা নামে ওই ব্যক্তি চাঁদা জুলুমবাজি শুরু করেন। দিনমজুর ওই পরিবারটি আর্থিকভাবে দুর্বল হওয়ায় ৬০০ টাকার চাঁদা দিতে না পেরে ২৫০ টাকা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা, যা পরে নৃশংস মারধরে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, শিবু সাহা প্রথমে মহিলার স্বামীর গোপনাঙ্গে লাথি মারে, এরপর মহিলার তলপেটে আঘাত করে। এমনকি মহিলার মা-বাবার ওপরও হামলা চালানো হয়। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসলে বড় মেয়ে ও ছোট মেয়েকেও আঘাত করা হয় বলে অভিযোগ পরিবারের।

ভুক্তভোগী পরিবার ৩ অক্টোবর পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পূর্ব আগরতলা থানার পুলিশ। ফলে প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।

স্থানীয়রা দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top