News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুমে নেপালের জেল থেকে পলাতক পাক নারী আটক
Image

সাব্রুমে নেপালের জেল থেকে পলাতক পাক নারী আটক

সাব্রুম, ১২ অক্টোবর : শনিবার রাতে সাব্রুম রেল স্টেশনে এক পাকিস্তানি মহিলাকে আটক করেছে বিএসএফ। জানা গেছে, ওই মহিলার নাম পারভীন, যিনি নেপালের একটি জেল থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।

জানা গেছে, শনিবার রাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে নামতেই সন্দেহভাজনভাবে তাকে দেখে বিএসএফ সদস্যরা আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভীন জানান, তিনি নেপালের কারাগার থেকে পালিয়ে এসেছেন এবং ভারত হয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিলেন।

বর্তমানে পারভীনকে সাব্রুম থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। নিরাপত্তা সংস্থাগুলি ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। কীভাবে ওই পাকিস্তানি মহিলা নেপাল থেকে ভারতে প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে।

Releated Posts

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top