News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • যতনবাড়ি আইটিআই-এর কাছে মাছ ব্যবসায়ীদের রাস্তা অবরোধ
Image

যতনবাড়ি আইটিআই-এর কাছে মাছ ব্যবসায়ীদের রাস্তা অবরোধ

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: মাছের অস্বাভাবিক দামবৃদ্ধি ও মৎস্য দপ্তরের বিরুদ্ধে অবহেলার অভিযোগে আজ যতনবাড়ি আইটিআই-এর কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মাছ ব্যবসায়ীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, মাছের দাম এতটাই বেড়ে গিয়েছে যে সাধারণ গরিব ও মধ্যবিত্ত মানুষের পক্ষে মাছ কেনা কঠিন হয়ে পড়েছে। তারা প্রশ্ন তুলেছেন, সরকারের পক্ষ থেকে বিপুল বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও মাছের জোগান নিশ্চিত করতে ব্যর্থ কেন মৎস্য দপ্তর।

বিক্ষোভকারীরা মৎস্য দপ্তরের কাজকর্মের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন এবং মৎস্য মন্ত্রীর কাছে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। তারা বিশেষভাবে ডম্ভুর হ্রদ এলাকার মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। অভিযোগ, জলাধার নির্মাণের জন্য যেসব কৃষিজমি ডুবে গিয়েছে, তাতে বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছে। অথচ, দীর্ঘদিন কেটে গেলেও এই সব মানুষের কল্যাণে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

প্রতিবাদকারীরা এডিসি প্রশাসনের নীরব ভূমিকাকেও কড়া ভাষায় সমালোচনা করেন। মাছের খাদ্য, জাল ও পুকুর উন্নয়ন সংক্রান্ত খরচে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান। তাদের আরও দাবি, রাজ্যের মৎস্য খাতে কর্মী সংখ্যা বাড়াতে হবে এবং তাদের দক্ষতা উন্নত করতে হবে, যাতে ভবিষ্যতে মাছের চাহিদা মেটানো যায় এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকে।

এই প্রতিবাদকে ঘিরে এলাকায় যানচলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে। তবে পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

সবরিমালা ইস্যুতে মোদির ‘নীরবতা’ প্রসঙ্গে রাহুলের দাবি ঘিরে বিতর্ক

নয়াদিল্লি, ৩০ মার্চ (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বিরুদ্ধে সবরিমালা মন্দির ইস্যুতে ‘নীরব’ থাকার অভিযোগ…

ByByNews Desk Mar 30, 2026

উৎসাহ-উদ্দীপনায় কর্নাটকে উগাদি উদ্‌যাপন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বেঙ্গালুরু, ১৯ মার্চ: উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার কর্নাটক জুড়ে উদ্‌যাপিত হচ্ছে উগাদি উৎসব। এই উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন…

ByByNews Desk Mar 19, 2026

বাজেট অধিবেশন শুরু হতেই উত্তাল উত্তরপ্রদেশ বিধানসভা, এসপি বিধায়কদের ‘গভর্নর গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা

লখনউ: সোমবার উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের যৌথ অধিবেশনে ভাষণের…

ByByadmin Feb 9, 2026

পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডি-র হানা, ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ…

ByByadmin Feb 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top