News Flash

Image

বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ যুবক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : বক্সনগরের পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে এক পাচারকারী। বর্তমানে ওই যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

প্রসঙ্গত, পুটিয়া সীমান্ত রাজ্যের,পাঁচার বাণিজ্যের করিডোর এবং মৃগয়া ক্ষেত্র হিসেবে পরিচিত। সীমান্ত তারকাটা বেড়া এলাকাগুলিতে দায়িত্বে এবং কর্তব্য রয়েছে ৪৯ ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ান। আজ আনুমানিক দুপুর দুইটা থেকে আড়াইটা নাগাদ পুটিয়া সীমান্তে কবীর হোসেনের সঙ্গে বিএসএফের বাণিজ্যকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। পাচারকারী ছিল বিএসএফ জওয়ান অনেক গুণ বেশি। প্রথমে বিএসএফের সঙ্গে ধস্তাধস্তি, পরে বিএসএফের জওয়ান আত্মরক্ষার্থে পিন রাউন্ড গুলি ছুঁড়েন। তাতে গুলিবিদ্ধ হয় কবীর হোসেন নামক পাচারকারী।

জানা যায়, সীমান্তবর্তী তারকাটা বেড়া সংলগ্ন গেট নম্বর ৩১ /৩২/ ৩৯ /৪৬ এলাকাগুলি দিয়ে রমরমা পাচার হয়ে থাকে। বিএসএফ আপ্রাণ চেষ্টা করেও পাঁচার বাণিজ্য রুখতে পারে না কারণ জওয়ানের সংখ্যা অনেক নগণ্য। ঘটনার পরে অন্যান্য পাচারকারীরা কবীর হোসেনকে বিশালগড় মহাকুমা হাসপাতালে ভর্তি করেছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁর প্রাথমিক চিকিৎসার পর আহতকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top