News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রশাসনিক রদবদল : বিশেষ সচিব অভিষেক চন্দ্র বাধ্যতামূলকভাবে পদায়নের অপেক্ষায়, পরিকল্পনা দফতরের দায়িত্ব এল.টি. ডারলং-এর হাতে
Image

প্রশাসনিক রদবদল : বিশেষ সচিব অভিষেক চন্দ্র বাধ্যতামূলকভাবে পদায়নের অপেক্ষায়, পরিকল্পনা দফতরের দায়িত্ব এল.টি. ডারলং-এর হাতে

আগরতলা, ২৫ আগস্ট : ত্রিপুরা সরকারের পরিকল্পনা (পরিসংখ্যান) দফতরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, আইএএস-কে তাৎক্ষণিক বাধ্যতামূলকভাবে পদায়নের অপেক্ষায় (কম্পালসারি ওয়েটিং ফর পোস্টিং) রাখা হয়েছে। ত্রিপুরা সরকার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে ত্রিপুরার রাজ্যপাল নির্দেশ দিয়েছেন, ত্রিপুরা সরকারের পরিকল্পনা (পরিসংখ্যান) দফতরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রকে অবিলম্বে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাধ্যতামূলকভাবে পদায়নের অপেক্ষায় রাখা হল।

এই নির্দেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই পরিকল্পনা (পরিসংখ্যান) দফতরের অতিরিক্ত দায়িত্ব বর্তমান সচিব এল.টি. ডারলং-এর উপর ন্যস্ত করা হয়েছে। তিনি বর্তমানে পরিকল্পনা ও সমন্বয় (প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন) সহ আরও অন্যান্য বিভাগের সচিব পদে দায়িত্ব পালন করছেন। সরকারি আদেশ অনুযায়ী, অভিষেক চন্দ্রের বেতন ও ভাতা তার বাধ্যতামূলক অপেক্ষার সময়ে বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ প্রশাসন (সচিবালয় প্রশাসন) বিভাগ থেকে প্রদান ও বিতরণ করা হবে।

এই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে সরকারিভাবে এই রদবদলের কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সূত্রের খবর, এটি একটি নিয়মিত প্রশাসনিক পদক্ষেপ হলেও, এর পেছনে কিছু নীতিগত বা কার্যকরী অসন্তোষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অভিষেক চন্দ্র আইএএস ত্রিপুরা ক্যাডারের একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী হিসেবে বিবেচিত। তার হঠাৎ “বাধ্যতামূলক অপেক্ষায়” যাওয়াকে প্রশাসনের ভেতরে এক তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top