News Flash

Image

পাচারকালে ৭০ লক্ষ টাকার গাঁজা আটক

আগরতলা, ২৩ আগস্ট : গোপন খবরের ভিত্তিতে কমলপুর থানার পুলিশ আজ সাইকা এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালিয়ে ২৩০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক ৭০ লক্ষাধিক টাকা হবে।

এক পুলিশ আধিকারিক বলেন, গোপন খবরের ভিত্তিতে কমলপুর দূর্গাচৌমুহনী নাকা পয়েন্টে খবর আসে আগরতলার দিক থেকে গাড়ি করে গাঁজা কমলপুরের দিকে আসবে। ওই খবরের পুলিশ অভিযান চালিয়েছে। কিন্তু অভিযানের আঁচ করতে পেরে গাড়ির চালক পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়ির পিছনে ধাওয়া করে পুলিশ। আপার সাইকা এলাকায় আসামাত্রই ওই গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গাড়িতে তল্লাশি চালিয়ে ৭২ প্যাকেটে মোট ২৩০ কিলো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক ৭০ লক্ষাধিক টাকা হবে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top