News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভায় তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, হঠাৎ সিদ্ধান্ত দলনেত্রী মমতার
Image

লোকসভায় তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, হঠাৎ সিদ্ধান্ত দলনেত্রী মমতার

নয়াদিল্লি, ৪ আগস্ট : লোকসভায় তৃণমূল কংগ্রেসে নেতৃত্বের বড় রদবদল হল। লোকসভায় দলের নেতা হিসেবে বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে, তাঁর স্থানে বসানো হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরসূরি বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

দলের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জোর আলোড়ন তৈরী হয়েছে। দীর্ঘদিন ধরে লোকসভায় তৃণমূলের মুখ হিসেবে দায়িত্ব সামলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ১৭তম লোকসভায় তিনি দলের নেতা ছিলেন এবং ১৮তম লোকসভাতেও তাঁকেই আবার সেই দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল। তবে সাম্প্রতিক কালে অসুস্থতার কারণে তিনি সংসদের অধিবেশনগুলিতে অনুপস্থিত থাকছেন। শেষ অধিবেশনে তিনি যোগ দেননি এবং চলতি বর্ষাকালীন অধিবেশনেও এখনো পর্যন্ত দেখা যায়নি তাঁকে।

এই নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এক অনলাইন বৈঠকে। ওই বৈঠকে লোকসভার পাশাপাশি রাজ্যসভার তৃণমূল সাংসদেরাও উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রদবদল তৃণমূলের প্রবীণ নেতাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা। এতে একদিকে যেমন পুরনো নেতৃত্বের প্রতি আস্থার সংকট স্পষ্ট, তেমনি দলের ভিতরে প্রজন্মান্তরের পালাবদলের ইঙ্গিতও মিলছে।

২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে লোকসভায় দলের কর্মক্ষমতা এবং সাংসদদের ভূমিকা রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলের মুখ হিসেবে তুলে ধরে ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করল তৃণমূল নেতৃত্ব।

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top