News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুজো বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ
Image

পুজো বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ

আগরতলা, ৪ আগস্ট: পুজো বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনজন। ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চন্দ্রপুর বলদাখাল এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, রশ্মি ঘোষের বাড়িতে বিপদনাশিনী পূজা ছিল। সেই পূজাকে কেন্দ্র করে বাড়িতে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। রাত প্রায় নয়টা নাগাদ প্রতিবেশীর বাড়ি থেকে সাউন্ড বন্ধ বাজাতে বাঁধা দান করা হয়। সঙ্গে সঙ্গেই তারা সাউন্ড বক্সের আওয়াজ কমিয়ে দেন। কিন্তু তাতেও ক্ষান্ত থাকেননি প্রতিবেশীরা। তারা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় ওই পূজা বাড়িতে, এমনটাই অভিযোগ। তাদের বাঁধাদান করতে গিয়ে ঘটনায় আহত হয়েছেন তিনজন। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের নাম ধাম দিয়ে পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top