News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এমবিবি কলেজ লেকের পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় জরুরি আবেদন
Image

এমবিবি কলেজ লেকের পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় জরুরি আবেদন

আগরতলা,২৯ জুলাই: আগরতলার এমবিবি কলেজ লেক (কলেজ টিলা লেক)-এর পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্যের উপর এক মারাত্মক পরিবেশগত হুমকির প্রতিবাদে সরব হলেন শিবনগর নিবাসী সুবীর দেববর্মা। মহারাজা বীর বিক্রম লেকের তথাকথিত “পুনরুজ্জীবন”-এর নামে অবৈজ্ঞানিক নির্মাণের ফলে এই প্রাকৃতিক জলাশয়ের গুরুত্বপূ্র্ণ বাস্তুতন্ত্র আজ বিপন্ন। সিভিল সোসাইটির পক্ষ থেকে বিভিন্নভাবে আপত্তি জানানো সত্ত্বেও এই নির্মাণ কাজ চলছে বলে তিনি অভিযোগ করেছেন। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য পিপল অফ এনিমেল (পিএফএ)-এর চেয়ারপার্সন নিকট চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন।

ওই চিঠিতে তিনি লেখেন, স্থানীয় নাগরিক সমাজের আপত্তি থাকা সত্ত্বেও, যে নির্মাণ কাজ চলছে তা এই গুরুত্বপূর্ণ হ্রদের বাস্তুতন্ত্র ধ্বংস করে দিচ্ছে। আমরা এর বিরোধিতা করেছি বিভিন্ন মাধ্যমে, কিন্তু তবুও নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, এমবিবি কলেজ লেক প্রতিবছর ২৮টিরও বেশি প্রজাতির পরিযায়ী পাখির আশ্রয়স্থল হয়। এই পাখিরা মূলত সাইবেরিয়া ও সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে রুট ধরে এই অঞ্চলে আসে। এদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পাখির নাম নিচে দেওয়া হলো: ব্রাহ্মণী হাঁস, উত্তর ল্যাঞ্জাহাঁস, পাতি হাঁস, গার্গেনি, ছোট বাঁশিওয়ালা হাঁস সহ অন্যান্য। এই জলাভূমি শুধু পরিযায়ী পাখিদেরই আশ্রয়স্থল নয়, এটি স্থানীয় জীববৈচিত্র্যেরও একটি অবিচ্ছেদ্য অংশ।

অবৈজ্ঞানিক নির্মাণ কাজের ফলে এই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা দীর্ঘমেয়াদে পাখিদের আগমন এবং অন্যান্য বন্যপ্রাণীর অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। শ্রী দেববর্মা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top