News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোপন অভিযানে ৬০ লক্ষাধিক টাকার ঔষধ উদ্ধার সীমান্ত এলাকা থেকে
Image

গোপন অভিযানে ৬০ লক্ষাধিক টাকার ঔষধ উদ্ধার সীমান্ত এলাকা থেকে

আগরতলা, ২৮ জুলাই: গোপন অভিযানে বাংলাদেশে পাচারকালে ৬০ লক্ষ টাকার ঔষধ আটক করেছে বিএসএফ। গতকাল গভীররাতে বিলোনিয়া সিদ্ধিনগর সীমান্ত এলাকা থেকে এই ঔষধগুলি আটক করা হয়েছে। সঙ্গে আটক করা হয়েছে ৩ যুবক এবং পাচারকাজে ব্যবহৃত গাড়িটি।

ঘটনার বিবরনে জানা যায়, গভীররাতে বিলোনিয়া সিদ্ধিনগর সীমান্ত লাগোয়া এলাকায় ঔষধ বোঝাই একটি গাড়িকে আটক করে বিএসএফ। গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৬০ লক্ষাধিক টাকা বিভিন্ন প্রকারের ওষুধ উদ্ধার করা হয়েছে। গাড়ির চালক এবং সহচালক এর কাছে কোন ধরনের বৈধ কাগজপত্র ছিল না। তাদের দাবি বিলোনিয়া এলাকা থেকে দুজন ব্যক্তি গাড়িতে ওই ওষুধগুলি তুলে দেয় সীমান্ত এলাকায় নিয়ে আসার জন্য। তারা পেছনে আসছে বলে জানিয়েছে। কিন্তু সীমান্ত এলাকায় পৌঁছে তাদেরকে পায়নি ওই গাড়ির চালক। বিএসএফ গাড়ির চালকসহ মোট তিনজনকে এই ঘটনায় আটক করেছে। উদ্ধারকৃত সামগ্রীগুলি কাস্টমের হাতে তুলে দিয়েছে বিএসএফ। এ বিষয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঔষধগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top