News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শারীরিক অসুস্থতা কারণ, উপরাষ্ট্রপতি পদে পদত্যাগ জগদীপ ধনখড়ের
Image

শারীরিক অসুস্থতা কারণ, উপরাষ্ট্রপতি পদে পদত্যাগ জগদীপ ধনখড়ের

নয়াদিল্লি, ২১ জুলাই : ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সোমবার স্বাস্থ্যের কারণ দেখিয়ে তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদের আওতায় তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করেন তিনি। পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হয়েছে। ২০২২ সাল থেকে উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন ধনখড়। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন।

রাষ্ট্রপতির উদ্দেশ্যে ধনখড় চিঠিতে লেখেন, স্বাস্থ্যসেবা অগ্রাধিকার দেওয়া এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে আমি ভারতের উপরাষ্ট্রপতির পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি, যা সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদের অধীনে কার্যকর। তিনি রাষ্ট্রপতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, আপনার সহানুভূতিশীল সহায়তা এবং আমার কার্যকালের সময় যে সুন্দর কর্মপরিবেশ ছিল, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধনখড় বলেন, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন ছিল অসামান্য। আমি আমার দায়িত্ব পালনের সময় অনেক কিছু শিখেছি। তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, সংসদ সদস্যদের কাছ থেকে যে উষ্ণতা, আস্থা এবং স্নেহ পেয়েছি, তা আমি আজীবন স্মরণে রাখব।”**

চিঠির শেষাংশে ধনখড় লেখেন, এই মহান গণতন্ত্রে উপরাষ্ট্রপতির পদে থেকে যে অভিজ্ঞতা ও উপলব্ধি অর্জন করেছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। ভারতের যে ব্যতিক্রমী অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের সাক্ষী হতে পেরেছি, তা আমার জীবনের এক গর্বের অধ্যায়।

সাথে তিনি আরও লেখেন, আমি যখন এই গৌরবময় দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, তখন ভারতবর্ষের অভাবনীয় অগ্রগতি ও বৈশ্বিক অবস্থান নিয়ে আমি গর্বিত। আমি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি অটল আস্থায় বিশ্বাস রাখি।

রাষ্ট্রপতির দপ্তরের পক্ষ থেকে তাঁর পদত্যাগ গৃহীত হয়েছে এবং নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা শীঘ্রই শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top