News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবিলম্বে পরীক্ষার ফল প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে সামিল ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার্থীরা
Image

অবিলম্বে পরীক্ষার ফল প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে সামিল ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার্থীরা

আগরতলা, ১৮ জুলাই: ২০২২ সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনে ঘেরাও করে বিক্ষোভ দেখান চাকুরীপ্রার্থীরা। পরবর্তী সময় পুলিশ তাদের আটক করে সেখান থেকে নিয়ে যায়।

ঘটনার বিবরণে প্রকাশ, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষার এখনো নোটিফিকেশন প্রকাশ হয়েছিল। সেখানে পরীক্ষা দিয়েছিলেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। কিন্তু ২০২৫ সাল চলে আসলেও সেই পরীক্ষার ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। যার ফলে প্রায়ই ফলাফল প্রকাশের দাবিতে ধর্নায় বসেছেন এসটিজিটি পরীক্ষার চাকুরী প্রার্থীরা। আজ একইভাবে ফলাফল প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরি প্রার্থীরা। তাদের দাবি, ২০২২ সালে তারা পরীক্ষায় দিয়ে বসেছিলেন। ২০২৫ সাল চলে আসলেও এখনো পর্যন্ত ওই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি। পুনরায় এর পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তবে যারা ২০২২ সালে পরীক্ষা দিয়েছিলেন তাদের অনেকেরই বয়সসীমা পেরিয়ে গেছে। ফলে তারা এখন আর পরীক্ষা দিতে পারবেন না। তাই ২০২২ সালে দপ্তর যে পরীক্ষা গ্রহণ করেছিল তার ফলাফল অবিলম্বে প্রকাশ করার দাবি জানিয়ে এদিন বিক্ষোভ প্রদর্শন করেছেন চাকুরীপ্রার্থীরা।

Releated Posts

রাস্তা সংস্কারের দাবিতে টিলাবাজারে ই-রিক্সা চালকদের অনির্দিষ্টকালের পথ অবরোধ

কৈলাসহর, ২১ আগস্ট: কৈলাসহর-রাঙ্গাউটি এবং টিলাবাজার-ইরানি সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে ফের পথে নামলেন ই-রিক্সা চালকরা। শুক্রবার টিলাবাজার…

ByByReshmi Debnath Aug 21, 2026

উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতি উল্লেখযোগ্য ও প্রশংসনীয়: নীতি আয়োগের সদস্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: সচিবালয়ের কনফারেন্স হলে আজ কেন্দ্রীয় নীতি আয়োগের সদস্যা ড. জুরাম আনিয়া’র সভাপতিত্বে রাজ্যের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিরাপত্তার পাশাপাশি নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির উপর…

ByByReshmi Debnath Aug 20, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২০ আগস্ট (আইএএনএস): বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে…

ByBySandeep Biswas Aug 20, 2026
Scroll to Top