News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমান সময়ে সামাজিক কাজে প্রতিটি ক্লাব উল্লেখযোগ্য ভূমিকা রাখছে: সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

বর্তমান সময়ে সামাজিক কাজে প্রতিটি ক্লাব উল্লেখযোগ্য ভূমিকা রাখছে: সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৪ জুলাই: ‘স্বপ্ন উড়ান’ – এই থিমের উপর ভিত্তি করে এবারে সজ্জিত হবে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের দুর্গোৎসবের পূজো প্যান্ডেল। আজ খুঁটি পুজোর মাধ্যমে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হল। এদিন উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন, একটা সময় রাজ্যের ক্লাবগুলিতে দেখা যেত কোন ক্লাবে কত পেশীর বল রয়েছে, কার ক্লাবে কত অস্ত্রের ঝংকার? কিন্তু বর্তমানে এই প্রথা পাল্টে দিয়েছে বিজেপি সরকার। বর্তমানে লক্ষ্য করা যায় কোন ক্লাব কত বেশি সামাজিক কাজে এগিয়ে রয়েছে তার প্রতিযোগিতা। ক্লাবগুলিতে নারীদের অংশগ্রহণ সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত হওয়ার এক উল্লেখযোগ্য উদাহরণ। ক্লাবগুলিতে পুরুষের সাথে সাথে নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এতেই প্রমাণ হয় নারীদের কতটুকু অগ্রাধিকার দিয়েছে সরকার। আগে এসব কল্পনার বাইরে ছিল।

তিনি আরো বলেন, রাজধানীর বনেদি ক্লাবগুলির মধ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ সংঘ অন্যতম। সাধারণ জনগণের মধ্যে এই ক্লাবগুলোর পূজো নিয়ে আলাদা উন্মাদনা কাজ করে। প্রতিবছরের মতো এবারও রাজ্যবাসীকে এক মনোমুগ্ধকর দুর্গোৎসব উপহার দেবে ক্লাব, এমনটাই আশা ব্যক্ত করেছেন সাংসদ রাজিব ভট্টাচার্য। উল্লেখ্য শিবনগর মডার্ন ক্লাবের এবছরের দুর্গোৎসবের বাজেট ৩০ লক্ষ টাকা।

Releated Posts

উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য।…

ByByReshmi Debnath Oct 4, 2026

পুর নির্বাচন সামনে, উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন পুর নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড.…

ByByReshmi Debnath Oct 4, 2026

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ…

ByByReshmi Debnath Oct 4, 2026

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top