News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এন.এইচ.আই.ডি.সি.এল.-র অধীনে বিভিন্ন প্রকল্প নিয়ে গতকাল পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Image

মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এন.এইচ.আই.ডি.সি.এল.-র অধীনে বিভিন্ন প্রকল্প নিয়ে গতকাল পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন:
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে গতকাল সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে এন.এইচ.আই.ডি.সি.এল.-এর অধীনে বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্যমন্ত্রী এন.এইচ.আই.ডি.সি.এল.-এর ত্রিপুরায় চলমান প্রকল্পগুলির মান এবং বিভিন্ন জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রকল্পগুলির পর্যালোচনা করেন। পর্যালোচনা সভায় পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে খোয়াই থেকে মানিকভান্ডার সেকশন, মানিকভান্ডার থেকে সাইকাবাড়ি সেকশন, চুরাইবাড়ি থেকে পানিটিলা সেকশনের বর্তমান অবস্থা সহ সম্পন্ন হওয়া প্রকল্পগুলির রক্ষণাবেক্ষণের অভাব সম্পর্কিত বিভিন্ন বিষয় উত্থাপন করেন। এন.এইচ.আই.ডি.সি.এল.-এর কর্তৃপক্ষ সভায় জানিয়েছে, খোয়াই থেকে মানিকভান্ডার অংশে রাস্তা নষ্ট হওয়ার সঠিক কারণ অনুসন্ধানের জন্য তারা সি.আর.আর.আই.-এর বিশেষজ্ঞ দলকে নিযুক্ত করেছে। সি.আর.আর.আই. থেকে প্রতিবেদন পাওয়ার পর, এন.এইচ.আই.ডি.সি.এল. প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এন.এইচ.আই.ডি.সি.এল. কর্তৃপক্ষ জানিয়েছে যে, মানিক ভান্ডার থেকে সাইকাবাড়ি অংশের মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে। তারা জানায় কাঞ্চনপুর থেকে ভাংমুন অংশের ব্যর্থতার সঠিক কারণ অনুসন্ধানের জন্য খড়গপুরের আই.আই.টি. বিশেষজ্ঞ দলকে নিযুক্ত করা হয়েছিল। আই.আই.টি. ইতিমধ্যেই প্রতিবেদন জমা দিয়েছে। সংশোধনের জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে।

এন.এইচ.আই.ডি.সি.এল, কর্তৃপক্ষ সভায় আরও জানায়, চুরাইবাড়ি থেকে পানিটিলা (পানিসাগর) অংশের জন্য ইতিমধ্যেই শনিছড়া থেকে পানিটিলা এলাকা পর্যন্ত রাস্তা মেরামতের জন্য দরপত্র চূড়ান্ত করেছে। শীঘ্রই কাজ শুরু করা হবে। জোলাইবাড়ি থেকে বিলোনীয়া অংশের জন্য তারা স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শ করে রাস্তার পাশে অতিরিক্ত ড্রেন নির্মাণ করবে, যাতে বর্ষাকালে জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে না হয়। উদয়পুর থেকে সাক্রম অংশের জন্য এন. এইচ.আই.ডি.সি.এল. রাজ্য সরকারের সাথে পরামর্শ করে রাস্তার পাশের অতিরিক্ত ড্রেন নির্মাণ করবে। এছাড়াও চড়িলাম এলাকায় জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য বিষয়টি খতিয়ে দেখবে।

সভায় এন.এইচ.আই.ডি.সি.এল. আশ্বস্ত করেছে যে, চম্পকনগর থেকে খয়েরপুর অংশের জন্য তারা নির্মাণকালীন সময়ে বিদ্যমান অংশ মেরামতের জন্য অতিরিক্ত যত্ন নেবে যাতে নিয়মিত যানবাহন চলাচল সহজতর হয় এবং সেই অনুযায়ী ঠিকাদারকে নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি কাজের গুণমান নিশ্চিত করার লক্ষ্যে তারা এন.এইচ.আই.ডি.সি.এল. দ্বারা নিযুক্ত অথরিটি ইঞ্জিনিয়ারের মাধ্যমে নির্মাণের সময় গুণমান পরীক্ষা করা হবে। খোয়াই থেকে তেলিয়ামুড়া অংশের জন্য এন.এইচ.আই.ডি.সি.এল. জানিয়েছে যে, নির্মাণকালীন সময়ে বিদ্যমান অংশের মেরামতের ক্ষেত্রে যে কোনও ত্রুটি থাকলে তা দূর করা হবে এবং সেই অনুযায়ী ঠিকাদারকে নির্মাণকালীন সময়ে যানবাহন চলাচলের সুবিধার্থে মেরামতের জন্য পৃথক দল নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা দুর্গাপূজার আগে সমস্ত মেরামতের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার উপর জোর দিয়েছেন এবং ভবিষ্যতে কাজের গুণমান সম্পর্কে আরও সতর্ক থাকার জন্য এন.এইচ. আই.ডি.সি.এল. কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সভায় এছাড়াও এন এইচ আই ডি.সি.এল-এর ডিরেক্টর (টেকনিক্যাল) অমরেন্দ্র কুমার এবং এন.এইচ.আই.ডি.সি.এল.-এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পূর্ত দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top