News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার
Image

বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

আগরতলা, ২৮ জুন : শ্রীনগরে বিএসএফ ও পুলিশের যৌথ নেশা বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক প্রায় দেড় লক্ষাধিক টাকা হবে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দক্ষিণ ত্রিপুরা জেলার সীমান্তবর্তী মহকুমা সাব্রুমের অন্তর্গত শ্রীনগর এলাকার কৃষ্ণনগর ২ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি অঞ্চলে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফ ও পুলিশ। অভিযানে ২৩১ বোতল ফেনসিডিল, আনুমানিক ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে।

ওই অভিযানে নেতৃত্ব দেন সাব্রুম মহকুমা পুলিশের পদস্থ আধিকারিক নিত্যানন্দ সরকার, মনু থানার অফিসার ইনচার্জ সঞ্জীব দেববর্মা, বিএসএফ-এর ১২১ ব্যাটেলিয়ানের করিমাটিলা বিওপির কমান্ড্যান্ট ভি কে সিং, এবং সাব্রুম মহকুমা প্রশাসনের দুই ডেপুটি কালেক্টর জয়শঙ্কর দাস ও মনোজিৎ দেব্বর্মা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নিদান দেবনাথ( ৫৫) নিজের বসতঘরে ফেনসিডিল ও গাঁজা মজুদ করে রেখেছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তার খোঁজে চলছে তল্লাশি।

Releated Posts

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026
Scroll to Top