News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরের প্রাণকেন্দ্রে নিজ ঘরে বৃদ্ধার ভয়ঙ্কর মৃত্যু
Image

শহরের প্রাণকেন্দ্রে নিজ ঘরে বৃদ্ধার ভয়ঙ্কর মৃত্যু

আগরতলা, ২৭ জুন : রহস্যময় আগুনে অগ্নিদগ্ধা হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। ওই ঘটনায় কৃষ্ণনগর ব্যানার্জি পাড়া এলাকায় তীব্র শোকের ছায়া ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও দমকলবাহিনী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে কৃষ্ণনগর ব্যানার্জি পাড়ার ভানুমতী আচার্য্য(৭৫) রান্নাঘরে ছিলেন। আচমকাই প্রতিবেশীরা ঘরে প্রথমে আগুন দেখতে পান। সাথে সাথে প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং দমকল বাহিনী। পরবর্তী সময়ে দেখা গিয়েছে স্টোভের সামনে বৃদ্ধার দগ্ধ মৃতদেহ পড়ে রয়েছে। দমকলকর্মীরা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

তিনদিনের উৎসব শেষে ত্রিপুরার আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লীতে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের…

ByByReshmi Debnath Jun 29, 2026

কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: রাজ্য অতিথিশালার মিলনায়তনে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এক পর্যালোচনা সভা…

ByByReshmi Debnath Jun 29, 2026

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…

ByByReshmi Debnath Jun 29, 2026

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top