News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক সুদীপ রায় বর্মন যা বলেছেন তা ১০০ শতাংশ সত্য : সর্বভারতীয় আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান ড: বিক্রান্ত ভুরিয়া
Image

বিধায়ক সুদীপ রায় বর্মন যা বলেছেন তা ১০০ শতাংশ সত্য : সর্বভারতীয় আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান ড: বিক্রান্ত ভুরিয়া

আগরতলা, ২৫ জুন : বিধায়ক সুদীপ রায় বর্মন যা বলেছেন তা ১০০ শতাংশ সত্য। পার্লামেন্টের বিরোধী দলনেতা তথা সাংসদ রাহুল গান্ধী আগেই বলেছেন গরিব, আদিবাসী নিয়ে যারাই আওয়াজ তুলবে তাদের উপর বিজেপি হামলা চালাবে। আজকে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা এর জলজ্যান্ত উদাহরণ। আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন সর্বভারতীয় আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান ড: বিক্রান্ত ভুরিয়া।

তিনি আরো বলেন, সুদীপ রায় বর্মনের বাড়িতে হামলা হয়েছে কারণ তিনি সত্যি কথা বলেছেন। উনি সত্যি কথা বলার সাহস রাখেন। সেই জন্যই উনার উপর হামলা সংঘটিত হয়েছে। যারাই আদিবাসীদের নিয়ে কথা বলার চেষ্টা করে তাদের উপর হামলা চালায় বিজেপি। এটা শুধু রাজ্য নয় গোটা দেশেই এই ঘটনা হচ্ছে বলে দাবি করেন তিনি।

ড: বিক্রান্ত ভুরিয়া অভিযোগ তুলে বলেন, ২০২৩ সালে ৪ জুলাই মধ্যপ্রদেশের সিধি জেলার করবি গ্রামে এক আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব করেছিল বিজেপি নেতা কবে শুক্ল। এই ঘটনার প্রমাণ রয়েছে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান আদিবাসী মহিলাকে তার স্বামী নিখোঁজ হওয়ার ঘটনায় মোটা অংকের টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। এই সকল ঘটনা বিজেপির অপকর্মের জলজ্যান্ত উদাহরণ বলে দাবি করেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি বিধায়কের সরকারি বাসভবনে হামলার ঘটনাতেও তীব্র নিন্দা জানিয়েছেন।

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top