News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টেট ২-এ রাজ্যসেরা হওয়ায় সংবর্ধনা, পাপনের সাফল্য ইচ্ছাশক্তির জয়, বললেন বিদ্যুৎমন্ত্রী
Image

টেট ২-এ রাজ্যসেরা হওয়ায় সংবর্ধনা, পাপনের সাফল্য ইচ্ছাশক্তির জয়, বললেন বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ২৫ জুন : ত্রিপুরা টেট ২-এ পরীক্ষায় রাজ্যসেরা হয়ে নজির গড়েছেন দৃষ্টিহীন পরীক্ষার্থী পাপন সূত্রধর। তিনি এবার টেট ২-এ ১৫০-র মধ্যে ১২১ নম্বর পেয়ে রাজ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির অধিকারী হয়েছেন। তাঁর এই অসাধারণ সাফল্যের প্রশংসা করেছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। আজ মন্ত্রী নাথ মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজয়নগরে পাপনের বাড়িতে গিয়ে তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে অভিনন্দন জানান।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, এই বছরের টেট ২-এ ফলাফল গত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। টেট ১-এ প্রায় ৬ শতাংশ এবং টেট ২-এ প্রায় ৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ধীরে ধীরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসছে। শিক্ষার্থীরাও এখন মানসম্পন্ন শিক্ষার গুরুত্ব বুঝতে শিখেছে।

তিনি জানান, ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পর থেকে সরকার গুণগত শিক্ষা প্রদানের জন্য কাজ করে চলেছে, যার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে টেট পরীক্ষার ফলাফলে। টেট পেপার ১-এ পাসের হার হয়েছে ৫.৫৬% এবং টেট পেপার ২-এ পাস করেছে ৪.৯২% পরীক্ষার্থী, যেখানে আগে এই হার ছিল প্রায় ১.৪% এবং ০.৮৬ %। বিজয়নগরের বাসিন্দা পাপন মোট ৩২,২৮৬ পরীক্ষার্থীর সঙ্গে বসেছিলেন এই পরীক্ষায়। পাপন ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাসে এম.এ করেছেন এবং বর্তমানে এম.এড. কোর্সে ভর্তি হয়েছেন।

মন্ত্রী বলেন, পাপন সম্পূর্ণ দৃষ্টিহীন হয়েও ৮১% নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন। এস.টি, এসসি এবং দিব্যাঙ্গজনদের জন্য কাট-অফ মার্ক ছিল ৮৩। তাঁর এই কৃতিত্ব এক অটুট ইচ্ছাশক্তি এবং অধ্যবসায়ের উদাহরণ, বলেন মন্ত্রী নাথ। সাথে শ্রী নাথ যোগ করেন, তিনি ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. প্রত্যুষ রঞ্জন দেব-এর সঙ্গে পাপনের ফোনে কথা বলার ব্যবস্থা করেন। ড. দেব তাঁকে ফোনে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতের জন্য সমস্তরকম সহায়তার আশ্বাস দেন, বলেন মন্ত্রী।

আমরা তাঁদের দিব্যাঙ্গজন বলেই গর্ব অনুভব করি, এবং পাপন হল সেই উদাহরণ, যেখানে কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর অদম্য মনোবল সবকিছুকে জয় করতে পারে, বলেন রতন লাল নাথ। পাপন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে ২০০৮ সালে পাপন নারসিংগড়ের দৃষ্টিহীন বিদ্যালয়ে ভর্তি হয়। তখন মন্ত্রী রতন লাল নাথ একজন বিধায়ক ছিল এবং সেই সময় পাপনকে ভর্তির ক্ষেত্রে সহায়তা করেছিল।

পাপন আরো জানায় যে, ২০২২ সালে তিনি টেট-১ উত্তীর্ণ হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের কিছু নিয়মের কারণে তা বাতিল হয়ে যায়। পরে সে সংকল্প করে যে টেট-২ পরীক্ষায় বসবে এবং উত্তীর্ণ হবে।

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top