News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন দফা দাবিতে ডেপুটেশন সিপিআই কৈলাশহর বিভাগীয় পরিষদ
Image

তিন দফা দাবিতে ডেপুটেশন সিপিআই কৈলাশহর বিভাগীয় পরিষদ

আগরতলা, ২৫ জুন : কৈলাসহর মহকুমার প্রতিটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে প্রয়োজনীয় ইংরেজি শিক্ষক নিয়োগ সহ তিন দফা দাবিতে ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে সিপিআই কৈলাশহর বিভাগীয় পরিষদ।

জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের বিভাগীয় পরিষদের সম্পাদক সায়েদ আলী বাদশা বলেন, কৈলাশহর উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ নিম্ন মধ্যবিত্ত তারা তাদের সন্তানদের প্রতিবছর বিদ্যালয়ে ফি দিয়ে পড়ানো সম্ভব নয় যেহেতু শহর উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল টিলা বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এই বিদ্যালয় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পরিণত হওয়ায় অসংখ্য ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য ওই এলাকায় বিকল্প কোন বিদ্যালয় পাচ্ছেন না। তাই বেশিরভাগ ছাত্রছাত্রীরা ড্রপ আউট হয়ে পড়াশোনায় ইতি টানছেন। এমতাবস্থায় তারা দাবি রেখেছেন উত্তরাঞ্চলের কম করে হলেও দুটি বিদ্যালয় কে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে অথবা নতুন করে ওই এলাকায় একটি বাংলা মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করতে হবে।

তাছাড়া লাঠিয়াপুরা ইন্দ্রনগর এসবি স্কুল কে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। পাশাপাশি কৈলাশহর মহকুমার প্রতিটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে প্রয়োজনীয় ইংরেজি শিক্ষক নিয়োগের দাবিও রাখেন তারা। সিপিআই নেতৃত্বরা বলেন, জেলা শিক্ষা আধিকারিক তাদের দাবির প্রতি সহমত পোষণ করেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন।

আজকের এই ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন দলের বিভাগীয় পরিষদের সম্পাদক শায়েদ আলী বাদশা, হাসনা বেগম, এস এম আলী সহ মোট আটজন প্রতিনিধি। ডেপুটেশন শেষে তাদের প্রতিক্রিয়ায় কি বলেছেন শোনাবো আপনাদের।

Releated Posts

তপশিলি জাতি কল্যাণ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সেরা গোমতী জেলা

উদয়পুর, ৩০ জুন: ত্রিপুরা সরকারের তপশিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন ও কার্যকর তদারকির…

ByByReshmi Debnath Jul 1, 2026

বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়ক সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কড়া পদক্ষেপ, ৫ দিনের সময়সীমা, নোটিশ পেলেন ৬৭ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,৩০ জুন: মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসন ও বিশালগড় মহকুমা প্রশাসনের যৌথ পরিদর্শনকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 1, 2026

পানীয় জলের দাবিতে ইচাই লালছড়ায় পথ অবরোধ, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ

ধর্মনগর, ৩০ জুন: দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Jun 30, 2026

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অর্থহীন:  মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে ক্লাস বয়কট, সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ

মরাছড়া, ৩০ জুন: রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পিএমশ্রী মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে।…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top