News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইআইটি মাদ্রাজ রিসার্চ পার্কে সফলভাবে সম্পন্ন হলো টেলিকম টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড সিম্পোজিয়াম ২০২৫
Image

আইআইটি মাদ্রাজ রিসার্চ পার্কে সফলভাবে সম্পন্ন হলো টেলিকম টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড সিম্পোজিয়াম ২০২৫

চেন্নাই, ২১ জুন ২০২৫: তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ টেলিকম বিভাগ এর উদ্যোগে টেলিকম টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড সিম্পোজিয়াম ২০২৫ সফলভাবে সম্পন্ন হলো ১৯ থেকে ২১ জুন পর্যন্ত আইআইটি মাদ্রাজ রিসার্চ পার্কে। তিন দিনব্যাপী এই সিম্পোজিয়ামে গবেষক, শিল্প প্রতিনিধি, এবং নীতিনির্ধারকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং গবেষণাভিত্তিক উদ্ভাবন এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মঞ্চ গড়ে ওঠে।

এই সিম্পোজিয়ামে ৫০০-রও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন টিটিডিএফ দ্বারা অর্থায়িত চলমান প্রকল্পগুলির মুখ্য গবেষক, টেলিকম বিভাগের শীর্ষ আধিকারিক, ভারত ৬জি অ্যালায়েন্স, টিএসডিএসআই, সি-ডট, সিওএআই ও দেশের প্রথম সারির টেলিকম কোম্পানির প্রতিনিধিরা। টেলিকম সচিব ড. নীরজ মিত্তাল অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ভারতীয় টেলিকম খাতে আত্মনির্ভরতা, স্বদেশী গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তিনি “আত্মনির্ভর ভারত” এবং “জয় অনুসন্ধান”-এর লক্ষ্য পূরণের জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সিম্পোজিয়ামে প্রায় ১২০টি অনুমোদিত টিটিডিএফ প্রকল্পের পক্ষ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়, যার মধ্যে ছিল ৬জি, কোয়ান্টাম যোগাযোগ, এআই/এমএল ভিত্তিক আইওটি, নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক, রিকনফিগারেবল ইন্টেলিজেন্ট সারফেস , এবং নিরাপদ টেলিকম প্ল্যাটফর্মের উপর গবেষণা। প্রকল্প পরিচালনার কারিগরি, প্রশাসনিক ও আর্থিক দিক নিয়ে ডট আধিকারিকদের সঙ্গে আলাদা আলাদা সেশন অনুষ্ঠিত হয়। মেন্টরদের উপস্থাপনার মাধ্যমে আন্তঃপ্রকল্প সমন্বয়, জ্ঞান ভাগাভাগি এবং অবকাঠামো ও ক্রয়ের সম্ভাব্য চাহিদা চিহ্নিত করা হয়। এছাড়াও, মাল্টি-কোর ফাইবার টেস্টিং ফ্যাসিলিটির প্রস্তুতি প্রদর্শন করা হয়, যা এখন থেকে একাডেমিয়া ও শিল্পখাতে উন্নত গবেষণা, টেস্টিং এবং উদ্ভাবনের জন্য ব্যবহৃত হতে পারবে।

২১ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে টিটিডিএফ এবং এসআরআই বিভাগের ডিডিজি-সহ অন্যান্য জ্যেষ্ঠ ডট আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই অধিবেশনে তিন দিনব্যাপী আলোচনার সারাংশ উপস্থাপন করা হয়, যেখানে উদ্ভাবনকে আইপিআর -এ রূপান্তর, উপকারভোগীদের মধ্যে সক্রিয় সহযোগিতা, গবেষণার ফল ব্যবহারের কৌশল ও প্রকল্পগুলির বাণিজ্যিকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিম্পোজিয়ামে গৃহীত সিদ্ধান্তগুলি আগামী দিনে দেশের টেলিকম গবেষণা ও উদ্ভাবনকে গতি দেবে এবং তার সময়োপযোগী বাস্তবায়ন নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top