News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে ফের এক নাবালিকা বধূকে উদ্ধার করল শিশু সুরক্ষা কমিশন
Image

রাজ্যে ফের এক নাবালিকা বধূকে উদ্ধার করল শিশু সুরক্ষা কমিশন

আগরতলা, ৭ জুন : শনিবার রাজ্যে ফের এক নাবালিকা বধূকে উদ্ধার করল শিশু সুরক্ষা কমিশন। ওই ঘটনা কৈলাসহর চন্ডিপুর ৫ নং ওয়ার্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

বাল্যবিবাহ রোধ করার জন্য একাধিক সচেতনতামূলক কর্মসূচি কার্যকর হলেও রাজ্যে বাল্যবিবাহ অব্যাহত রয়েছে। এমনই ঘটনায় শনিবার দিন গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর চন্ডিপুর ৫ নং ওয়ার্ড এলাকা থেকে এক নাবালিকা বধূকে উদ্ধার করল চাইল্ড হেল্পলাইন এবং জেলা শিশু সুরক্ষা ইউনিট।

জানা গেছে, শ্রীরামপুর এলাকার এক নাবালিকার সাথে চন্ডিপুর ৫ নং ওয়ার্ডের এক যুবকের সাথে বিবাহ হয়েছে। এই খবর পেয়ে চাইল্ড হেল্পলাইন এবং জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং কৈলাসহর মহিলা থানার পুলিশ মিলে ওই যুবকের বাড়িতে হানা দেয়,।পরবর্তী সময় ওই নাবালিকা যুবক সহ উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে আসে কৈলাসহর জেলা শিশু কল্যাণ সমিতির অফিস গৃহে। অভিভাবকরা জানান প্রনয়ের সম্পর্কের জেরে ,চলতি মাসের দুই তারিখ ওই নাবালিকা যুবকের বাড়িতে চলে যায়। এরপর উভয়পক্ষ আলোচনা করে ডলুগাঁও এলাকার একটি মন্দিরে গতকাল নাবালিকা ও যুবকের বিবাহ দেন।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top