News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানকি বাত অনুষ্ঠান শুনলেন মন্ত্রী রতন লাল নাথ
Image

মানকি বাত অনুষ্ঠান শুনলেন মন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে:
কৃষিমন্ত্রী রতন লাল নাথ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১২২ তম পর্বটি মোহনপুর মন্ডলের গজারিয়া গ্রামে ৩৪নং বুথের নাগরিকদের সঙ্গে শোনেন।

এদিন মন কি বাত অনুষ্ঠান শোনার পর মন্ত্রী রতন লাল নাথ বলেন, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আজ মোহনপুর মন্ডল এর সমস্ত ভোটারদের সঙ্গে নিয়ে শোনার কথা ছিল। সেই অনুযায়ী আজ ওই এলাকার সমস্ত ভোটার, দলীয় কর্মীরা একত্রিত হয়ে একসঙ্গে বসে মন কি বাত অনুষ্ঠান শুনেছেন। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে শিশুরা উপস্থিত ছিল। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন সে সকল বিষয়ে প্রত্যেকে অবগত হয়েছেন।

পহেলগাঁও হামলার পর ভারতের অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠানে গোটা দেশের বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরেছেন। অপারেশন সিঁদুর থেকে শুরু করে মাওবাদী হামলা নিয়েও কথা বলেছেন তিনি। এছাড়াও যোগা, স্বনির্ভরতা, এবং স্টার্টআপ এর মাধ্যমে আর্থিক উপার্জন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী এদিনের বক্তব্য অত্যন্ত সময়উপযোগী এবং আগামীতে দেশের যুবাদের চলার পথকে আরো মসৃণ করবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী রতন লাল নাথ। এদিনের অনুষ্ঠানে প্রায় ৫০০ জন সাধারণ জনগণ গজারিয়াতে এই অনুষ্ঠান শুনেছেন।

Releated Posts

শ্রীনগর স্কুলে নাবালিকা নির্যাতনের ঘটনায় সিপিআই(এম)-এর ডেপুটেশন, চাবি সরবরাহকারীর গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: শ্রীনগর উচ্চ মাধ্যমিক স্কুলে এক নাবালিকাকে ক্লাসরুমে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

আনন্দনগরে অটো-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার আনন্দনগর ফায়ার স্টেশনের সামনে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী অটো এবং একটি…

ByByReshmi Debnath Jun 10, 2026

খোয়াইয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব পরিবার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ জুন: খোয়াই জেলার চাম্পাহাওর থানাধীন আশারামবাড়ি বিধানসভা এলাকার চামুবস্তিতে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাজধানীতে বেআইনি মাংসের দোকানের বিরুদ্ধে নিগমের অভিযান, একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে গড়ে ওঠা মাংসের দোকানের বিরুদ্ধে মঙ্গলবার বড়সড় উচ্ছেদ অভিযান…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top