News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি জায়গা দখল করে কৃষকদের রাবার চাষ, সার্বিক সমাধানে বৈঠকে মন্ত্রী রতনলাল নাথ
Image

সরকারি জায়গা দখল করে কৃষকদের রাবার চাষ, সার্বিক সমাধানে বৈঠকে মন্ত্রী রতনলাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে:
রাজনগর বিধানসভার অন্তর্গত পশ্চিম পিপারিয়াখলাতে হর্টিকালচার কর্পোরেশনের জায়গায় স্থানীয় কৃষকরা বহুদিন ধরে রাবার চাষ করছেন। তবে সরকারি জায়গায় এই রাবার চাষের ফলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। আজ এই সমস্যা সমাধানে বৈঠকে বসেন মন্ত্রী রতনলাল নাথ এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা স্বপ্না মজুমদার, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত চেয়ারম্যানসহ অন্যান্যরা।

এদিনের এই বৈঠক সম্পর্কে মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই সরকারি জায়গায় রাবার চাষের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সরকারি জায়গায় এভাবে ব্যবহার করা যায় না। এটি ব্যবহারের নির্দিষ্ট নিয়ম-নীতি রয়েছে। কৃষকদেরও বৈধ কাগজপত্র না থাকায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই দীর্ঘ আলোচনার পর কৃষকরা যাতে এই সরকারি জমি ব্যবহার করে তাদের রাবার চাষ অব্যাহত রাখতে পারে তার ব্যবস্থা করেছে সরকার। যার ফলে কোন ধরনের ক্ষতির সম্মুখীন হবে না কৃষকগণ।

মন্ত্রী জানান, এদিনের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সরকারি লিজ রেন্ট অনুযায়ী এই জায়গার উপর কৃষকদের একটি ন্যূনতম শুল্ক সরকারকে প্রদান করতে হবে। যার পরিপ্রেক্ষিতে তারা এই জায়গাটি কৃষিকাজে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এর বৈধ কাগজ থাকার ফলে ব্যাংক থেকে লোন নিতেও সক্ষম হবেন কৃষকরা। উল্লেখ্য হর্টিকালচারের এই সরকারি জায়গায় প্রায় ৩৩৮ জন কৃষক বর্তমানে চাষবাস করছেন। যার মধ্যে রাবার চাষের সংখ্যা সব থেকে বেশি।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top