আগরতলা, ২০ মে: মাত্র দেড় বছরের মধ্যেই বিধায়ক হোস্টেলের ছাদের চাঙড় ফেটে জল পড়া শুরু! দরজা-জানালার অবস্থাও নাজেহাল! এই করুণ চিত্র সামনে আসতেই হোস্টেলের নির্মাণ গুণমান নিয়ে প্রশ্ন তুললেন খোদ শাসক দলের বিধায়ক, শান্তিরবাজারের প্রতিনিধি প্রমোদ রিয়াং।
রাজ্যের সাধারণ প্রশাসনিক দপ্তরের আওতায় নির্মিত বিধায়ক হোস্টেল রাজনীতিকদের জন্য এক গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্প হলেও, নির্মাণ শেষ হওয়ার দেড় বছরের মধ্যেই এর এমন বেহাল দশা সামনে আসায় বিস্মিত বিধায়কসহ সাধারণ মানুষ।
এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রমোদ রিয়াং বলেন, “মাত্র দেড় বছরে হোস্টেলের এই অবস্থা হলে আগামী দিনে তো এখানে থাকা যাবে না। খুবই নিম্নমানের নির্মাণ কাজ হয়েছে। ছাদে ফাটল দেখা দিয়েছে, বৃষ্টির সময় ঘরের ভিতর জল পড়ে, দরজা-জানালার মানও একেবারে খারাপ। এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক।”
তিনি আরও বলেন, রাজ্যের একজন বিধায়কের থাকার জায়গা যদি এই অবস্থায় থাকে, তাহলে অন্যান্য দপ্তরের অধীনস্থ কাজের মান কেমন, তা সহজেই অনুমেয়। এই ঘটনার পর সাধারণ প্রশাসনিক দপ্তরের অধীনে থাকা ঠিকাদারি কাজ এবং প্রকৌশল বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
এদিকে এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বিধায়কের সরব হওয়ায় বিষয়টি নিয়ে তদন্ত ও দায়িত্ব নির্ধারণের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
রাজ্যের করদাতাদের অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই হোস্টেল ভবনের দ্রুত সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবিতে সরব হতে শুরু করেছেন অনেকেই।

বিধায়ক হোস্টেলের করুণ দশা! নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন তুললেন খোদ শাসক বিধায়ক প্রমোদ রিয়াং
Releated Posts
মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…
‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…
স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…
ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী
নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…


















