News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জঙ্গল থেকে উদ্ধার নর কঙ্কাল, সঙ্গে উদ্ধার তিনবছর আগে নিখোঁজ এক নাবালকের মোবাইল ফোন
Image

জঙ্গল থেকে উদ্ধার নর কঙ্কাল, সঙ্গে উদ্ধার তিনবছর আগে নিখোঁজ এক নাবালকের মোবাইল ফোন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে:
মোহনপুর দিঘালিয়া কলোনীর জঙ্গল থেকে উদ্ধার করে হয়েছে এক নরকঙ্কাল। পাশে উদ্ধার ৩ বছর আগে নিখোঁজ ১৪ বছরের নাবালকের মোবাইল ফোন। ধারণা এই নিখোঁজ নাবালকেরই হতে পারে কঙ্কালটি। রবিবার লেফুঙ্গা থানাধীন মোহনপুর দিঘালিয়া কলোনীর জঙ্গল থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়েছে। নর কঙ্কালের পাশে ২০২২ সালে নিখোঁজ স্থানীয় এক ১৪ বছরের যুবকের মোবাইল ফোন উদ্ধার হয়। স্থানীয় এক মহিলার নজরে কঙ্কালটি আসলে স্থানীয়দের বিষয়টি জানানো হয়। পরবর্তী সময়ে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে আসেন এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ, লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সহ বিশাল পুলিশ বাহিনী। কঙ্কাল এবং মোবাইল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। যদিও এই বিষয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এক প্রকার সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেল মোহনপুর মহকুমা পুলিশ। মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। কারণ ২/১০/২০২২ সালে এই দিঘালিয়া কলোনীর বাসিন্দা পেশায় রিক্সা চালক ভারত সরকারের ১৪ বছরের নাবালক ছেলে প্রীতম সরকার নিখোঁজ হয়।এই বিষয়ে উনারা লেফুঙ্গা থানায় মামলাও করেছিলেন।যে মোবাইল ফোনটি কঙ্কালের পাশে উদ্ধার হয় তা সেই নিখোঁজ নাবালকের বলে দাবি ভারত সরকারের। এই বিষয়ে তারা পুলিশে নিখোঁজ ডাইরি করলেও পুলিশ তাদের সন্তানকে খোঁজে পেতে ব্যর্থ হয়। তিন বছর পর মোবাইল ফোন সহ নর কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Releated Posts

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top