News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুরনিগম এলাকার স্মার্টসিটির আওতায় ড্রেনের কাজ পরিদর্শনে পুর নিগম কমিশনার
Image

পুরনিগম এলাকার স্মার্টসিটির আওতায় ড্রেনের কাজ পরিদর্শনে পুর নিগম কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে:
আজ কুমারীটিলা থেকে রামঠাকুর সংঘ পর্যন্ত নির্মীয়মান ড্রেনের কাজ ঘুরে দেখেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। স্মার্টসিটি প্রকল্পে শহর আগরতলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার কাজ চলছে। আগরতলা শহরের ২৩ কিলোমিটার রোডের ৪৬ কিলোমিটার ড্রেনের কাজ চলছে। ড্রেন ঢাকার পাশাপাশি রাস্তা যেদিকে উঁচু-নিচু আছে সে রাস্তাকে প্রশস্ত করে সমান করা হবে। পাশাপাশি বৈদ্যুতিক তার মাটির নিচে দিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে। ফলে রাস্তা অনেকটাই প্রশস্ত হবে । পাশাপাশি রাস্তার মধ্যে বসানো হবে ডিভাইডার। এই ডিভাইডার এর মধ্যে থাকবে বিভিন্ন গাছ।

আজ কুমারীটিলা থেকে রামঠাকুর সংঘ পর্যন্ত নির্মীয়মান ড্রেনের কাজ ঘুরে দেখেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। উনার সঙ্গে ছিলেন কর্পুরেটর লতা নাথ ও কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ পুর নিগমের আধিকারিকরা।

পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে শৈলেশ কুমার যাদব বলেন, আগরতলা শহরের দুর্গা চৌমুহনী এলাকা পোস্ট অফিস চৌমুহনী এলাকা লাল বাহাদুর এলাকা, হরিগঙ্গা বসাক রোড এলাকা সহ বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণ করে ঢাকার কাজ চলছে। প্রতিটা ড্রেনের উপরই ফুটপাত নির্মাণ করা হবে। তিনি আরও বলেন কুমারী টিলা এলাকা থেকে অভয়নগর পর্যন্ত রাজ্য গঠিত হওয়ার পর থেকে কখনোই ড্রেন নির্মাণ করা হয়নি। ফলে রাস্তার অনেক অংশই জনগণ নিজেদের সীমানায় ঢুকিয়ে নিয়েছে এবং রাস্তা সংকুচিত হয়ে গেছে। সেই জবরদখল করা জায়গা দখলমুক্ত করা হবে এবং প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে। প্রায় চার পাঁচ মিটার আরো প্রশস্ত করা হবে এই রাস্তা। আগরতলা শহরের প্রতিটি রাস্তার ড্রেন ই জানুয়ারি মাসের টেন্ডার করার পর ফেব্রুয়ারি মাস থেকে যার কাজ শুরু হয়েছে এবং আগামী দু বছরের ভেতরে যার কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি।

কর্পোরেশন রাস্তা প্রশস্ত হলে জনগণের অনেকটাই সুবিধা হবে বলে উল্লেখ করেন। শহরের রাস্তাগুলি নতুন করে নির্মাণ করা হলে যানজট, জল যন্ত্রণা সহ বিভিন্ন সমস্যা থেকে শহরবাসী যে নিস্তার পাবে তা আর বলার অপেক্ষা রাখেন না।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top