News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুন ৩টি সরকারি ডিগ্রি কলেজ পেতে চলেছে রাজ্য : মুখ্যমন্ত্রী
Image

নতুন ৩টি সরকারি ডিগ্রি কলেজ পেতে চলেছে রাজ্য : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ মে: ত্রিপুরায় উচ্চশিক্ষার সম্প্রসারণে আরো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার রাজ্যের পৃথক তিনটি জায়গায় আরো নতুন তিনটি সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রীও ডাঃ মানিক সাহা। তিনি জানিয়েছেন, রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগকে আরও সম্প্রসারিত করার অংশ হিসেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধলাই জেলার আমবাসা, গোমতী জেলার কাকড়াবন ও করবুকে তিনটি নতুন সরকারি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করা হবে। এতে সংশ্লিষ্ট এলাকার ছাত্রছাত্রীদের একদিকে যেমন উচ্চশিক্ষার সুযোগ সহজতর হবে, তেমনি রাজ্যে গুনগত শিক্ষার প্রসারের কাজকে আর‌ও ত্বরান্বিত করবে।

মুখ্যমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এতে গ্রামীণ এলাকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণে বিশেষভাবে উপকৃত হবে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top