News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দক্ষিণে তিরঙ্গা যাত্রায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ রাজ্য নেতৃত্ব
Image

দক্ষিণে তিরঙ্গা যাত্রায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ রাজ্য নেতৃত্ব

আগরতলা, ১৬ মে : অপারেশন সিঁদুর এবং ভারতীয় সামরিক বাহিনীকে অভিনন্দন ও সম্মান প্রদর্শন করে আজ দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়াতে বিজেপি দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে৷ তিরঙ্গা যাত্রা রেলি বের করা হয়েছে। এদিনের রেলিতে হিন্দু, মুসলিম সহ জাতি, জনজাতি অংশের মানুষেরা অংশগ্ৰহন করেন।

এদিনের রেলিতে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার ও সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান থেকে শুরু করে রাজ্যের সংখ্যালঘু ও সমবায় মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি দ্ধীপায়ন চৌধুরী, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তাপস দেব সহ অন্যান্য নেতৃত্বরা। এছাড়া জেলার বিভিন্ন কেন্দ্রের বিধায়কগন, সাতটি মন্ডলের সভাপতি সহ বিভিন্ন মোর্চার নেতৃত্ব ও কার্যকর্তারাও এই ত্রিরঙ্গা যাত্রাতে অংশগ্রহণ করেন।

পহেলগাওয়ে হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনা বীর যোদ্ধাদের ভুমিকায় কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানিয়ে এই তিরঙ্গা যাত্রা রেলি‌ সংগঠিত করে বিজেপি দক্ষিণ জেলা। এদিন জেলা সদর বিলোনিয়া কালিনগর নতুন মোটর স্ট্যান্ড শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে। দেশাত্মবোধক গান ও হাতে জাতীয় পতাকা তুলে নিয়ে মিছিলে অংশ নেন। এদিন দেশব্যাপী এই তিরঙ্গা যাত্রা রেলি এবং অপারেশন সিন্দুর নিয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ড: লোগানাথন মুরুগান।

Releated Posts

পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলার ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা…

ByByReshmi Debnath Oct 4, 2026

উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য।…

ByByReshmi Debnath Oct 4, 2026

পুর নির্বাচন সামনে, উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন পুর নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড.…

ByByReshmi Debnath Oct 4, 2026

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top