News Flash

Image

ফাঁসিতে আত্মঘাতী এক যুবক

আগরতলা, ১৬ মে : নিজ ঘরে এক যুবককের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় ধর্মনগর মহকুমার জেলরোডের ক্ষুদিরাম স্মরণীতে শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি।

এবিষয়ে ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং জানান, তাদের কাছে খবর আসে ধর্মনগর মহকুমার জেলরোডের ক্ষুদিরাম স্মরণীতে এক যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সাথে সাথে ঘটনাস্থলে তাঁরা ছুটে গিয়েছে। যুবকটির পরিচয় পাওয়া যায়। তার নাম সপ্তর্ষি পুরকায়স্থ, বয়স ১৬, পিতা সুকমল পুরকায়স্থ।

পুলিশ আধিকারিক আরও জানান, আত্মহত্যার রহস্য উন্মোচন করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদেরও আনা হয়েছিল। পাশাপাশি দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাবার পর বেরিয়ে আসবে প্রকৃত কারণ।

এালকাবাসীরা জানিয়েছেন, সপ্তর্ষি পুরকায়স্থ পানিসাগরে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। দুদিন পূর্বে তার ফলাফল ঘোষণা হয়। সপ্তর্ষি ৮১ শতাংশ এবং তিনটি বিষয়ে লেটার মার্কস পেয়ে পাশ করে। কিন্তু কি কারনে আত্মহত্যার পথ বেছে নেয় সপ্তর্ষি পুরকায়স্থ সেটাই এখন তদন্ত সাপেক্ষ।

Releated Posts

পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলার ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা…

ByByReshmi Debnath Oct 4, 2026

উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য।…

ByByReshmi Debnath Oct 4, 2026

পুর নির্বাচন সামনে, উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন পুর নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড.…

ByByReshmi Debnath Oct 4, 2026

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top