জাকার্তা, ৫ ডিসেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার পূর্ব উপকূল| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.০| ভূকম্পনের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| জারি করা হয়নি সুনামি সতর্কতা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৯.১৩ মিনিট নাগাদ ৬.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব উপকূলে মৌউমেরে|
ফ্লোরস-এর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল মৌউমেরে| শক্তিশালী ভূকম্পনের জেরে পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়| উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিঙ অফ ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ার জন্য ইন্দোনেশিয়ায় মাঝেমধ্যেই ভূকম্পন অনুভূত হয়|
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৬.০
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















