News Flash

  • Home
  • প্রধান খবর
  • “মধ্যস্থতা ন্যায়প্রদান ব্যবস্থার এক অপরিহার্য অঙ্গ” — রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image

“মধ্যস্থতা ন্যায়প্রদান ব্যবস্থার এক অপরিহার্য অঙ্গ” — রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৩ মে :রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, মধ্যস্থতা (মেডিয়েশন) হলো ন্যায়প্রদান প্রক্রিয়ার এক অপরিহার্য ও কার্যকর উপাদান, যা ন্যায় বিচারে গতি আনতে সহায়ক।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত জাতীয় মধ্যস্থতা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, “মধ্যস্থতা শুধু নির্দিষ্ট কোনো মামলার দ্রুত নিষ্পত্তি নয়, বরং এটি বিচার ব্যবস্থায় মামলার ভার লাঘব করে অন্যান্য মামলারও দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে পারে।”

তিনি আরও বলেন, বিকাশশীল ভারত ২০৪৭-এর স্বপ্নপূরণে মধ্যস্থতা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।

রাষ্ট্রপতির মতে, ন্যায়ের দ্রুত এবং সুলভ প্রাপ্তির লক্ষ্যে দেশের বিচার ব্যবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) পদ্ধতি হিসেবে মধ্যস্থতার গুরুত্ব দিন দিন বাড়ছে এবং এটি জনগণের বিশ্বাস অর্জনের একটি উপযুক্ত পথ।

Releated Posts

নিরাপত্তা ও আত্মনির্ভরতার ক্ষেত্রে ভারতের সাফল্য প্রতিটি নাগরিকের গর্বের বিষয়: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): জুন মাসে নিরাপত্তা এবং আত্মনির্ভরতার ক্ষেত্রে ভারতের একাধিক সাফল্য প্রতিটি দেশবাসীকে গর্বিত করেছে বলে…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনে সহযোগিতা আরও জোরদার করবে: পীযূষ গোয়েল

লন্ডন/নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): আগামী ১৫ জুলাই থেকে কার্যকর হতে চলা ভারত-যুক্তরাজ্য সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি দুই…

ByByNews Desk Jun 28, 2026

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top